শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আম্মানে শুরু হলো এমিরেটসের এয়ারবাস ৩৫০ ফ্লাইট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

আম্মানে শুরু হলো এমিরেটসের এয়ারবাস ৩৫০ ফ্লাইট

এমিরেটস বহরে সর্বশেষ সংযোজন আধুনিক ও আরামপ্রদ এয়ারবাস এ৩৫০ এর অভিষেক হলো জর্ডানের রাজধানী আম্মানে। উদ্বোধনী এই ফ্লাইটটি সম্প্রতি আম্মানের রানী আলী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। বর্তমানে আম্মানে পরিচালিত দৈনিক দু’টি ফ্লাইটের একটি হবে এ৩৫০। ১ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ আগেই নতুন এই উড়োজাহাজটি আম্মানে চলাচল শুরু করলো।

এমিরেটসের এয়ারবাস এ৩৫০ একটি অত্যন্ত বিলাসবহুল ও আরামপ্রদ তিন শ্রেণী বিশিষ্ট উড়োজাহাজ যাতে মোট ৩১২টি আসন রয়েছে- বিজনেস শ্রেণীতে ৩২টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২১টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি। উড়োজাহাজটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর উঁচু ছাদ, প্রশস্ত আইল, অপেক্ষাকৃত বেশি লেগস্পেস এবং শান্ত কেবিন পরিবেশ।

যাত্রীদের জন্য রয়েছে টিভি স্ক্রীনে সিনেম্যাটিক ভিউসহ অত্যাধুনিক ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, কেবিনের লাইটনিং এ আধুনিকতার ছোয়া, দ্রুততর ওয়াইফাই এবং উন্নত সীট এরগোনমিক্স।

এমিরেটস বর্তমানে তাদের এই উড়োজাহাজটির সাহায্যে ৬টি স্বল্প ও মাঝারী পাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে রয়েছে এডিনবার্গ, কুয়েত এবং মুম্বাই। খুব শীঘ্রই অসলো, ইস্তানবুল এবং হো চি মিন সিটিসহ অন্যান্য গন্তব্যে এয়ারবাস এ৩৫০ সেবা শুরু হতে যাচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ এই নেটওয়ার্কে অন্তর্ভূক্ত হবে ১৭টি গন্তব্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024