শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাওয়ার গ্রিডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

পাওয়ার গ্রিডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত

দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৯৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

যারা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পদের নাম ও বর্ণনা—

১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারী

পদসংখ্যা: ২

বেতন গ্রেড: ১১,

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য

অন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিব

পদসংখ্যা: ৬

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

পদসংখ্যা: ৪টি

বেতন গ্রেড: ১১

বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন গ্রেড: ১৪

বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৩০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৫০টি

বেতন গ্রেড: ১৫

বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আবেদনকারীদের প্রতি নির্দেশাবলি/শর্তাবলি—

*আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পাওয়ার গ্রিডের সাইট এ উল্লিখিত নির্ধারিত লিংকের মাধ্যমে ২৭/০৪/২০২৫ হতে ২২/০৫/২০২৫ তারিখের (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মধ্যে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফি—

১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৮ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬ টাকা। আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬ (ছাপ্পান্ন) টাকা।

আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লি. এর যেকোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে http://powergrid.teletalk.com.bd অথবা www.powergrid.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

আবেদনের বয়স—

২২/০৪/২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, তারা এই ৮ পদে আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশনসহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরিবিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চাকরি চুক্তি নবায়ন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024