শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সংকটময় মুহূর্তে মানবিক করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখোমুখি গণমাধ্যম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

সংকটময় মুহূর্তে মানবিক করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখোমুখি গণমাধ্যম

রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (২১ মে) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।

মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছে, বিষয়টি খোলাসা করবেন তিনি।

রাখাইন রাজ্যে সেনা-মিলিশিয়া সংঘর্ষের কারণে সাধারণ মানুষ খাদ্য, চিকিৎসাসামগ্রীর সংকটে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ মানবিক করিডোরের প্রয়োজনীয়তা তুলে ধরে।

বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকার বলছে এ করিডোর শুধু মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য, কোনো সামরিক বা বাণিজ্যিক কাজে নয়।

তবে সমালোচকরা বলছেন, এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোর বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেবেন।

এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। ৪ মে বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ্যানেল। করিডোরের ব্যাখ্যা/সংজ্ঞা আলাদা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024