শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দিল্লিতে এক সপ্তাহে ১২১ বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

দিল্লিতে এক সপ্তাহে ১২১ বাংলাদেশি গ্রেফতার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। খবর আনন্দবাজারের।

পুলিশের দাবি, গ্রেফতাররা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন। তাদের সবাইকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দিল্লি পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি-এসব শিল্পাঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল। ৮৩১ জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর ১২১ জনকে অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তে পুলিশ মনে করছে, অনুপ্রবেশকারীদের সহায়তায় একটি সুসংগঠিত চক্র কাজ করেছে। তাদের মূলহোতাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024