শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসলামী ব্যাংকে শরীআহ অডিট বিষয়ক ট্রেনিং প্রোগ্রাম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৮১ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে মুরাকিবদের (শরীআহ অডিটর) ২ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সোমবার (২৬ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক খোন্দকার মোঃ মুনীরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন শরীআহ সেক্রেটারিয়েট উইংপ্রধান মুহাম্মদ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারনাল শরীআহ অডিট ডিভিশনপ্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। ব্যাংকের ইন্টারনাল শরীআহ অডিট ডিভিশনের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024