শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঈদ সামনে রেখে আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১ হাজার ২৬৭ বস্তা জিরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ জিরা আমদানি করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় চারটি ট্রাকে করে মোট ১ হাজার ২৬৭ বস্তা জিরা বন্দরে পৌঁছায়।

সোমবার (২৬ মে) সকালে জিরা আমদানির বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, ঢাকার ‘পরশী ইমপেক্স’, ‘সততা ট্রেডিং’ ও ‘মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে তিনটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে কাজ করছে ‘মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল’।

জানা গেছে, প্রতি কেজি জিরা ৪ দশমিক ৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫.৭৬ টাকা। এই চালান থেকে সরকার প্রায় ৯৭ লাখ ৩ হাজার ৬৮০ টাকা রাজস্ব পাবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘চলতি বছরে এর আগেও কয়েক দফা জিরা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ঈদুল আজহা সামনে রেখে আরও চালান আসতে পারে। আজ বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরার বস্তাগুলো খালাস করা হবে।’

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত থাকায় ঈদের বাজারে মসলা পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশা করছেন ব্যবসায়ীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024