শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের আশ্বাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩০ পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “স্কয়ার ফিট হিসাব করা অনেক সময় জটিল হয়, তাই সম্পূর্ণ চামড়ার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করাই সহজ। ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা ধরা হয়েছে। তবে সম্পূর্ণ চামড়ার জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৫০ টাকা ঢাকায় এবং ১,১৫০ টাকা ঢাকার বাইরে।”

বাজারে চাহিদা না থাকলে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রাখা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় বাজারে সঠিক মূল্য না পেলে আন্তর্জাতিক বাজারে বিক্রির সুযোগ থাকবে।”

অন্যদিকে, কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে রাজধানীসহ সব এলাকার বর্জ্য অপসারণ করা হবে।

তিনি বলেন, “প্রথম দিনেই ৯০-৯৫% কোরবানি হয়ে যায়। বাকি দিনেও কিছু কোরবানি হয়। আমরা চেষ্টা করব ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে, এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এছাড়াও রাজধানীর ২০টি পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024