শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে বিশ্বের ১ নম্বর ই-বাইক ব্র্যান্ড ইয়াদিয়ার স্কুটার আনলো রানার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৬ পড়া হয়েছে

বাংলাদেশে বিশ্বের ১ নম্বর ই-বাইক ব্র্যান্ড ইয়াদিয়ার স্কুটার আনলো রানার

দেশের বাজারে পরিবেশ বান্ধব ও বিশ্বের ১নম্বর ইলেকট্রিক বাইক ব্র্যান্ড ‘ইয়াদিয়ার’ বেশ কয়েকটি মডেলের স্কুটার নিয়ে এলো রানার অটোমোবাইলস পিএলসি।

রোববার (২৫ মে) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি)- এ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ইতিমধ্যে রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হান্ড্রেড -এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিলো বিভিন্ন আয়োজন। আগত অতিথি এবং সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এই ধরণের স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্ৰুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়ত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্ৰুপের ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসাইন, গ্ৰুপ এমডি নজরুল মু.ইস., এফসিএ, চীফ বিজনেস অফিসার আবু হানিফ এবং ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসি-এর কর্মকর্তাগণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024