শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেয়ারবাজারের টানা পতনে সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে

শেয়ারবাজারের টানা পতনে সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্ন

টানা পতনের কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় ফিরে গেছে। এই পতনের মাধ্যমে গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে ডিএসইর সার্বিক সূচক।

এই ভয়াবহ মন্দায় বিনিয়োগকারীদের মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান প্রথমবারের মতো বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসছেন আগামী ২৯ মে।

অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় দেশের শেয়ারবাজার ছিল অস্থির। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭১৯ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ২৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ১০ লাখ টাকার বা ২০ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮ টি বা ৩৭.৬৫ শতাংশের। আর দর কমেছে ১৬৮টি বা ৪২.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৭ টি বা ১৯.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২২৪ পয়েন্টে। আগের দিন সিএসইতে ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমেছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024