শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তবুও বাংলাদেশকে সমীহের চোখে দেখছে পাকিস্তান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৮ পড়া হয়েছে

তবুও বাংলাদেশকে সমীহের চোখে দেখছে পাকিস্তান

দুই দলের প্রস্তুতিটা দু’রকম হলো। বাংলাদেশ যেখানে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে পা রেখেছে লাহোরে, সেখানে পাকিস্তান ক্রিকেট দলের সবাই দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলে এসেছেন সদ্যই। দুই দলের ইতিহাসও কথা বলছে পাকিস্তানেরই পক্ষে। কিন্তু এরপরও বাংলাদেশকে সমীহের চোখেই দেখলেন পাক অধিনায়ক সালমান আলী আগা।

তিনি শুরুটা করলেন বাংলাদেশ দলের পেস আক্রমণ নিয়ে। গেল বছর পাকিস্তান বাংলাদেশের কাছে যে হেরেছিল, তা কিন্তু এই পেস আক্রমণের কাছে খাবি খেয়েই। সে দুঃস্মৃতি থেকেই হয়তো, পাকিস্তান অধিনায়ক বড় করে দেখলেন প্রতিপক্ষ দলের পেস আক্রমণকেই।

যদিও এই সিরিজে বাংলাদেশ খেলতে চলেছে তাদের দুই শীর্ষ পেসার মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদকে ছাড়া। এরপরও বেশ সমীহ দেখালেন সালমান। তিনি বলেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের (বাংলাদেশের) পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে। আগে হয়ত ১ জন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।’

বাংলাদেশ অধিনায়ক লিটন ছন্দে নেই বহুদিন ধরেই। এদিক থেকে পাকিস্তান চাপে রাখতে চায় বাংলাদেশকে, ইঙ্গিতটা সংবাদ সম্মেলনেই দিলেন সালমান, ‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’

তবে সালমানের বিশ্বাস, বাংলাদেশ প্রতি বিভাগেই দারুণ কিছু খেলোয়াড় নিয়ে পাকিস্তানে পা রেখেছে। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেওয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো প্লেয়ার রয়েছে। তাদের দারুণ বোলার রয়েছে যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। কিছু নাম নেওয়া কঠিন। তারা কোয়ালিটি সাইড আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

শেষ কিছু দিনে বাংলাদেশের জিম্বাবুয়ের কাছে টেস্টে হেরেছে, আমিরাতের কাছে তো সিরিজই হেরে বসল। তবে এরপরও প্রতিপক্ষকে খাটো করে দেখতে চাইলেন না সালমান। তিনি বললেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যেরকম ক্রিকেটটা খেলতে চাই সেরকমটা খেলতে পারছি কিনা। এই সিরিজে আরও ভালো করতে পারছি কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ নয়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024