শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে ‘আই ক্যাড’।

মঙ্গলবার (২৭ মে) দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে ‘আই কার্ড’ সম্পর্কিত এই তথ্য জানানো হয়।

অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন- সব তথ্য সংগৃহীত থাকবে।

এই কার্ডটিতে যে বার কোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এ ছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে।

প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস ‘আই ক্যাড’ বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র ‘আই ক্যাড’ নিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024