শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কারা হচ্ছেন নতুন হ্যারি পটার, রন ও হারমায়নি?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

কারা হচ্ছেন নতুন হ্যারি পটার, রন ও হারমায়নি?

এইচবিও ‘হ্যারি পটার’ টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল ২০২৩ সালে। ‘হ্যারি পটার’-এর বই অবলম্বনে পূর্ণাঙ্গ একটি সিরিজ আসতে চলেছে, এ খবরে দারুণ খুশি ছিলেন ‘পটারহেড’রা। এরপর কেটে গেছে দুই বছরের বেশি সময়। অনেকটা সময় কেটে যাওয়ার পর সবাই প্রায় হতাশই হয়ে পড়েছিলেন এই ভেবে যে, আদৌ আসবে কিনা নতুন কিস্তি। অবশেষে এলো স্বস্তির খবর।

এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে কে কে অভিনয় করছে সিরিজটির কেন্দ্রীয় তিন চরিত্রে। মঙ্গলবার (২৭ মে) রাতে প্ল্যাটফর্মটির এক অফিশিয়াল ঘোষণায় এসব তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ হাজারেরও বেশি অভিনেতার ভেতর থেকে খুঁজে নেওয়া হয়েছে নতুন হ্যারি পটারকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে নতুন রন এবং হারমায়নিকেও পাওয়া গেছে।

নতুন কিস্তিতে হ্যারি পটারের চরিত্রে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে, এই চরিত্রটিতে আগে ড্যানিয়েল র‍্যাডক্লিফ অভিনয় করেছিলেন। হারমায়নি চরিত্রে এমা ওয়াটসনের পরিবর্তে দেখা যাবে আরাবেলা স্ট্যান্টন এবং রুপার্ট গ্রিন্ট অভিনীত রন উইসলির চরিত্রে সিরিজে দেখা যাবে অ্যালিস্টার স্টাউটকে।

এ ছাড়া ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জন লিথগো অ্যালবাস। এই চরিত্রে এর আগে অভিনয় করেছেন রিচার্ড হ্যারিস, মাইকেল গ্যাম্বন, জুড ল এবং টবি রেগবো।

জ্যানেট ম্যাকটিয়ারকে নতুন ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ হিসেবে দেখবেন দর্শকরা। গ্রিফিন্ডর হাউসের প্রধান এবং অ্যালবাস ডাম্বলডোরের অধীনে উপ-প্রধান শিক্ষিকা হিসেবে দেখা যাবে তাকে।

সিরিজের সবচেয়ে প্রিয় চরিত্র রুবিউস হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নিক ফ্রস্ট। রবি কোল্ট্রেন এই চরিত্রটিকে অমর করে দিয়েছেন। পাপা এসিডু সার্ভেয়াস স্নেইপের চরিত্রে অভিনয় করবেন, যে চরিত্রটি অ্যালান রিকম্যান তার অভিনয় দক্ষতায় জনপ্রিয় করে তুলেছিলেন।

জে কে রাওলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ ২০০১ সালে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠে ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট।

হ্যারি, হারমায়নি ও রন চরিত্রে অভিনয় করে তারা। পরবর্তী সময় এই ত্রয়ীকে দেখা যায় ‘হ্যারি পটার’ সিরিজের বাকি সাত সিনেমাতেও।
২০১১ সালে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট ২’ মুক্তি পায়। নতুন কিস্তির আশায় সবাই দিন গুনছিল। কিন্তু পরে আর তা হয়নি।

সিনেমা মুক্তির এক যুগ পরে যখন এইচবিও সিরিজ বানানোর ঘোষণা দেয়, সবাই স্বভাবতই উল্লাসিত হয়ে ওঠে। কিন্তু ঘোষণার পর দুই বছরেও সিরিজটি নিয়ে নতুন খবর মিলছিল না। ভক্তরা বেহ হতাশ হয়ে পড়েছিলেন। তবে ২৭ মে দেওয়া ঘোষণায় সবাই নড়েচড়ে বসেছেন।

‘হ্যারি পটার’ সিরিজটির চিত্রনাট্য ও নির্বাহী প্রযোজনা করেছেন গার্ডিনার। অন্যদিকে, সিরিজটি পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন মার্ক মাইলড। এ ছাড়া নির্বাহী প্রযোজনা করেছেন লেখক জে কে রাউলিং, নীল ব্লেয়ার, ব্রন্টে ফিল্ম অ্যান্ড টিভির রুথ কেনলি-লেটস এবং হেইডে ফিল্মসের ডেভিড হেম্যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024