শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৩ পড়া হয়েছে

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আলজাজিরার খবর।

ডিওজির’র প্রধান হিসেবে মাস্কের ভূমিকা ছিলো সরকারি ব্যয় সংকোচন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। মাস্ক এই পদে ‘স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি’ হিসেবে নিযুক্ত থাকার কথা ছিলো ১৩০ দিন, যার মেয়াদ ৩০ মে পর্যন্ত।

মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় ২ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছিলো, তবে মে মাস পর্যন্ত মাত্র ১৭৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রমাণ দিতে পেরেছে ডিওজি। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করে মাস্ক বলেন, এটি ডিওজির ব্যয় সংকোচন নীতির পরিপন্থী। এই সমালোচনার পরই তিনি ডিওজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মাস্কের এই পদত্যাগের পেছনে তার ব্যবসায়িক স্বার্থও ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ডিওজি’র কার্যক্রমের কারণে তার কোম্পানি টেসলা রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে এবং বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর বিল, যা আগামী দশকে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে, তা মাস্কের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সাংঘর্ষিক।

পদত্যাগের ঘোষণা দিয়ে মাস্ক বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছেন এবং ডিওজির মিশন তার অনুপস্থিতিতেও চলবে। তিনি এখন নিজের কোম্পানিগুলো পরিচালনার ওপর মনোযোগ দিতে চান, যার মধ্যে রয়েছে ‘X’, ‘Tesla’ এবং ‘SpaceX’।

এই অবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ডিওজি’র ভবিষ্যৎ নিয়ে। যদিও এটি ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত কার্যক্রম চালানোর জন্য স্থাপিত হয়েছিলো, মাস্কের প্রস্থান এবং কার্যক্রমের সীমিত সাফল্যের কারণে এর কার্যক্রম স্থগিত বা পুনর্গঠন হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024