শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি

ইন্টার মায়ামি প্রায় চার ম্যাচ পর জয়ের দেখা পেলো। আজ বৃহস্পতিবার (২৯ মে) নিজেদের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ম্যাচের ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়েও নাগাল পাননি বিপক্ষ গোলকিপার। এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি।

দ্বিতীয়ার্ধে গোলমিছিল শুরু হয় ৬৮ মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানান এই উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়েল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে ভিক্টর দ্বিতীয় গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।

এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মেসির মায়ামি। তবে মেসি-সুয়ারেজ জোড়া গোল পেলেও দুজনের কেউই এমএলএসের শীর্ষ ৩ গোলদাতার তালিকাতে নেই। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার তাই বারিবো ১৩ গোল করে আছেন সবার উপরে। ১০ গোল করে দ্বিতীয় অবস্থানে ব্রায়ান হোয়াইট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024