শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

লভ্যাংশ বিতরণে ব্যর্থ ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসকল কোম্পানি ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়েছে এমন ২২টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ মে) কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা দেওয়ার পরেও তা বিতরণ করেনি- এমন ২২ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের কাছে কেন লভ্যাংশ ঘোষণা দেওয়ার পরেও বিতরণ করা হয়নি তার কারণ জানতে চেয়েছে কমিশন। চলমান যেসব সমস্যার কারণে কোম্পানিগুলো লভ্যাংশ দিতে পারছে না, তা সমাধানের নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, এরমধ্যে যেসব কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ আটকে রেখেছে, তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে পুঁজিবাজারে টানা পাঁচ দিনের পতনে পর্যদুস্ত বিনিয়োগকারীরা। যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে বাজারে বিনিয়োগ করেছেন তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

এ নিয়ে মতিঝিলে ব্রোকারেজ হাউজের সামনে বিনিয়োগকারীরা টানা কয়েকদিন মানববন্ধন, আন্দোলন এবং কফিন মিছিল করলেও কোনো সুরাহা হয়নি।
বিনিয়োগকারীদের বেশ কয়েকটি সংগঠন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) কমিশন তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024