শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিটি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

সিটি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান

সম্প্রতি মো. আশানুর রহমানকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে সিটি ব্যাংক। এর আগে তিনি একই ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, প্রধান অর্থনীতিবিদ ও এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

আশানুর রহমান মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২০০৪ সালে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর পর্বে তিনি এই ব্যাংকে যোগ দেন। সে সময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা করেন। খবর বিজ্ঞপ্তি

আশানুর রহমান রয়্যাল ব্যাংক অব কানাডায় পাঁচ বছর কাটিয়ে ২০১৯ সালে সিটি ব্যাংকে ফেরেন এবং প্রধান অর্থনীতিবিদ ও এদেশীয় ব্যবসা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি সিটি ব্যাংকের একাধিক কৌশলগত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকাস্যুরেন্স চালু করা।

আশানুর রহমান বর্তমানে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু উচ্চপর্যায়ের কমিটির সক্রিয় সদস্য। ২০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আশানুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক সম্পন্ন করেছেন। কানাডায় তিনি বিনিয়োগ তহবিল নিয়েও পড়াশোনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024