শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে ব্যবসা বিক্রি করে দিচ্ছে পাকিস্তানি ব্যাংক আল-ফালাহ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

বাংলাদেশে ব্যবসা বিক্রি করে দিচ্ছে পাকিস্তানি ব্যাংক আল-ফালাহ

বাংলাদেশে ব্যবসা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক আল-ফালাহ লিমিটেডের পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (২৯ মে) শেয়ারবাজারে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাংকটি বাংলাদেশের ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে তাদের বাংলাদেশি কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এটি কার্যকর হতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক— স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং/অথবা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ও প্রক্রিয়াগত শর্ত পূরণ এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে হবে।’

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংক আল-ফালাহ পাকিস্তানের অন্যতম বৃহৎ ব্যাংক। দেশজুড়ে তাদের ১১০০টির বেশি শাখা রয়েছে, যা ২০০টির বেশি শহরে বিস্তৃত।

পাকিস্তানের বাইরে আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকটির কার্যক্রম রয়েছে। এছাড়া আবুধাবিতে একটি প্রতিনিধি কার্যালয় রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024