শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

জর্ডান সফরে প্রথম প্রীতি ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‌্যাংকিংয়ে ইন্দোনেশিয়া এগিয়ে থাকলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন ঋতুপর্ণারা।

নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা। জর্ডানের আম্মানের সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার বাংলাদেশ নারী ফুটবল দল।

গত জানুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন সাবিনা, সানজিদাসহ ১৮ ফুটবলার। কোচের সঙ্গে বিরোধের জেরে বাটলারের ২৩ সদস্যের দলে নেই সাবিনা, সানজিদার মতো পরীক্ষিতরা। তবে, মারিয়া, ঋতুপর্ণা, রুপনাদের রেখেছেন কোচ।

জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আগে জর্ডান সফরে ইন্দোনেশিয়া ও স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিতে চায় নারী দল। রক্ষণে অভিজ্ঞ শামসুন্নাহার, শিউলি আজিম, আফঈদা, আক্রমণে তহুরা, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, প্রীতির সঙ্গে মাঝমাঠে কোচের আস্থা হতে পারেন মনিকা চাকমা, মারিয়া মান্দারা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘রুপনা খুব ভালো অবস্থানে আছে। আশা করছি রুপনা তার সেরা খেলাটা খেলে আমাদের ভালো একটা ফল এনে দেবে।’

ইন্দোনেশিয়াকে হারাতে আক্রমণে নিজেকে উজাড় করে দিতে চান গত অক্টোবরে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উপহার দেওয়া ঋতুপর্ণা চাকমা।

গত নারী সাফের পর টালমাটাল সময় পেরিয়ে দলের মধ্যে এখন ঐক্যও ফিরেছে বলে মনে হচ্ছে সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যার, ‘আশা করছি, ভালো একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ব। এই আশা নিয়েই আমরা এগোচ্ছি। দলের বন্ডিংও ভালো। গতবার দুবাইয়ে যখন খেলেছি, তখন অল্প কয়েকজন সিনিয়র ছিল দলে। এবার সিনিয়রদের অনেককে পেয়েছি, জুনিয়রও আছে। টিম কম্বিনেশন ভালো।’

দলে ভারসাম্য ফেরায় ভালো ফলের স্বপ্ন দেখছেন অধিনায়ক আফঈদাও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024