শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দেশের বাজারে সিরিয়াল ভিত্তিক ফর্টিফায়ার আনছে নেস্‌লে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেস্‌লে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে আসছে নেসলে পুষ্টি গ্রো ৫+। বাংলাদেশে ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের অপুষ্টি মোকাবেলার লক্ষ্যে এই পণ্যটি বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

নেসলের সঙ্গে ব্যাপক আলোচনা এবং গবেষণার পর, বাংলাদেশের শীর্ষ এবং বৃহত্তম বহু-বিষয়ক সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এই বয়সের শিশুদের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণের জন্য এই সিরিয়াল-ভিত্তিক ফর্টিফায়ার তৈরি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিসিএসআইআর-এর কার্যালয়ে এই উদ্যোগের জন্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ আশা প্রকাশ করে বলেন, নেস্‌লের সঙ্গে এই ধরনের যৌথ উদ্যোগ দেশের পুষ্টি প্রোফাইলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করার সম্ভাবনা রাখে, এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও অবদান রাখবে।

অনুষ্ঠানে লিগ্যাল, রেগুলেটরি এফেয়ারস এবং কর্পোরেট এফেয়ারস ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরীসহ নেসলের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসআইআর-এর চেয়ারম্যানের পাশাপাশি মোহাম্মদ শোহেদুল হক পাটোয়ারী, সচিব বিসিএসআইআর, এবং মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024