শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৫২ পড়া হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটেছে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। তাদের বহনকারী একটি বাস সেতু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন—তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।

কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, “এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।”

এই ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।”

তিনি আরও বলেন, “ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।”

দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। এতে অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024