শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিকাশে রেমিটেন্স গ্রহণ করে ফ্রিজ-টিভি জিতলেন ১৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩১ পড়া হয়েছে

ঈদকে সামনে রেখে প্রতিদিন বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রথম সপ্তহে ১৪ জন বিজয়ী জিতে নিলেন হাইসেন্স ডিপ ফ্রিজ এবং ৪৩-ইঞ্চি হাইসেন্স স্মার্ট টিভি। ৫ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে প্রথম সপ্তাহের এই পুরস্কার দেয়া হয়। পাশাপাশি, ১০ হাজার (সরকারি ২.৫% প্রণোদনা ছাড়া) বা এর বেশি টাকার রেমিটেন্স গ্রহণ করলেই প্রবাসীর স্বজনরা পাচ্ছেন ৫০০ টাকার নিশ্চিত ডিসকাউন্ট কুপন।

সম্প্রতি, বিকাশ-এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের স্মারক তুলে দেন ফেয়ার গ্রুপের গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর ও বিকাশ-এর হেড অফ রেমিটেন্স মোহাম্মদ জাহিদুল আহসান। এসময়, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ফ্রিজ/টিভি ও ডিসকাউন্ট কুপন পেতে পারবেন। প্রতিদিন ফ্রিজ ও টিভি বিজয়ীসহ সকল বিজয়ীদের কুপনগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের বিকাশ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে। দেশজুড়ে বিস্তৃত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা থেকে হাইসেন্স এর ফ্রিজ-টিভি কেনার সময় বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে। ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশ-এর অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024