শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত ইউসিবির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু ও স্ট্রাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো। ।

বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ইউসিবির পরিচালনা পর্ষদ ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে।

একই বৈঠকে পর্ষদ ব্যাংকটির জন্য একটি উপযুক্ত স্ট্র্যাটেজিক ইনভেস্টর কাছে বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ পরিমাণ নতুন শেয়ার বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে ওই শেয়ারের দাম নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে তা প্রকাশ করবে ব্যাংকটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024