শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ইনক্রেডিবলের প্রিমিয়াম সেবায় ২৫% পর্যন্ত ছাড়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৪ পড়া হয়েছে

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ইনক্রেডিবলের প্রিমিয়াম সেবায় ২৫% পর্যন্ত ছাড়

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহারে সর্বোচ্চ ২৫% পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। এই সেবাসমূহের মধ্যে রয়েছে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ বা বিহেভিয়ার থেরাপি, মিউজিক থেরাপি, আর্লি ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি এবং স্পেশাল এডুকেশন – যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক শিশুবিকাশে সহায়ক ভূমিকা রাখার জন্য সুচিন্তিতভাবে পরিকল্পিত।

সম্প্রতি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড এ সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তৌকির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তামান্না কাদরী; ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাইনুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024