শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার ভিত্তি গড়তে সঞ্চয় ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরতে নারায়ণগঞ্জের আর. পি. সাহা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আয়োজনে ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনায় একটি তথ্যবহুল ও প্রেরণাদায়ক কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (০২ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়, যিনি প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষা নয়, বরং বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। আজকের ছোট ছোট সঞ্চয় আগামী দিনের বড় বিনিয়োগে রূপ নিতে পারে।”

স্বাগত বক্তব্যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ আবদুর রহিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগ শুধু মুনাফার বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত।”

কর্মশালাটি সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা, যিনি তার বক্তব্যে বিনিয়োগ শিক্ষার প্রয়োজনীয়তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের প্রধান মো. জাহাংগীর হোসেন এবং নারায়ণগঞ্জ শাখার প্রধান মো. মোখলেসুর রহমান মুকুল। তারা পুঁজিবাজারের বর্তমান অবস্থা, বিনিয়োগ প্রক্রিয়া, ব্রোকারেজ হাউসের ভূমিকা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ধারণা প্রদান করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এখন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ, বর্তমান প্রজন্মই আগামী দিনের কর্পোরেট ও অর্থনৈতিক নেতৃত্ব দেবে। আর সেই নেতৃত্বের ভিত গড়তে হলে অর্থনৈতিক শিক্ষায় পারদর্শিতা অপরিহার্য।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনায় সচেতনতা সৃষ্টি করবে এবং ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024