শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক, দিনে ৬ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬৫ পড়া হয়েছে

ভারতে আবারও হু হু করে করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের।

রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ছয়জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অপরদিকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।

সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।

২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। যা কোভিড-১৯ নামে পরিচিতি পায়। এই করোনার প্রভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024