শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৯ পড়া হয়েছে

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন।

সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানের সংঘর্ষে বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং ভেতরে আটকে পড়েন অনেকেই।

উদ্ধারকর্মীরা জানান, কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মারা যান মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি, এই ধরনের হৃদয়বিদারক ট্র্যাজেডি, যা প্রায়ই ঘটে। এ জন্য সবারই সতর্ক থাকা উচিত। কেউ গন্তব্যের পেছনে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান এবং অপরিবর্তনীয়।

উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির একটি পৃথক ফেসবুক পোস্টে বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় জড়িতদের সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024