শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পবিত্র হজ শেষে ফিরছেন হাজিরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২২১ পড়া হয়েছে

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। এই ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা এখন সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। প্রথম ধাপে আসা হজযাত্রীরা আজ থেকেই বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন।

ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে সৌদি আরব ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে। হাজিদের সুষ্ঠুভাবে দেশে ফেরাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

উল্লেখ্য, এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। এবারের হজ মৌসুমে ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024