শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চিত্রনায়িকা তানিন সুবাহার ময়নাতদন্ত সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৩ পড়া হয়েছে

অভিনেত্রী তানিন সুবাহার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার পরপারে পাড়ি জমান এই চিত্রনায়িকা। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়।

মর্গ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের সময় তানিন সুবাহার মরদেহ থেকে ভিসেরা ও হার্টের নমুনা নেওয়া হয়েছে হিস্টোপ্যাথলজির জন্য। এগুলো ল্যাবে পাঠানো হবে এবং সেখান থেকে রিপোর্ট আসার পরই মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। মর্গ থেকে মৃতার ভাই রামীম মরদেহটি বুঝে নিয়েছেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মঙ্গলবার রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউ থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত ৩ জুন বাড্ডার আফতাবনগরে নিজ ভাড়া বাসায় তানিন সুবাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।

পরিবার সূত্রে আরও জানা যায়, হঠাৎ তানিনের বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তানিন সুবাহা বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024