শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পানি সব ঘোলা করে ফেলেছি: পরীমনি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি অভিনয়ে যেমন তার সাহসী ভূমিকা ও স্পষ্টবাদিতার জন্য পরিচিত, ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়েও বরাবরই আলোচনায় থাকেন। এবার তার শৈশবের পুকুর ও সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, পরীমনি তার শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতে উঠেছেন। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— এখানেই আমার সমস্ত শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটি ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হি হি হি…।

তবে পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পরীমনি ক্যাপশনের শেষে লিখেছেন— কয়েক দিন পর এখানেই এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাব ইনশাআল্লাহ।

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমনির ভক্ত-অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। এক নেটিজেন লিখেছেন—পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।

আবার অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একটা কাঁচের বাড়ি বানানো প্রসঙ্গে আরেক নেটিজেন লিখেছেন—স্মৃতিবিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024