শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতকে ছাড়াই ঢাকায় সাফের আসর, দেখুন সূচি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

ভারতকে ছাড়াই ঢাকায় সাফের আসর, দেখুন সূচি

আগামী ১১ জুলাই বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪। তবে এবার অংশ নিচ্ছে না ভারত। ইতোমধ্যে তারা সাফকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে না খেলার সিদ্ধান্ত।

ভারতের অনুপস্থিতিতে চার দলের অংশগ্রহণে এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঘাস পুনর্নির্মাণের কাজ থাকায় এবার খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এই স্টেডিয়ামে ক্লাব ও জাতীয় দলের প্রায় ২০টি ম্যাচ হলেও এবারই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে।

ভারত না থাকায় শামসুন্নাহার-আফিয়াদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরও জোরালো। ২০২৩ সালের আসরে ঘরের মাঠে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

উদ্বোধনী ম্যাচ: ১১ জুলাই, দুপুর ৩টা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। বাংলাদেশ এই আসরেও শিরোপার অন্যতম দাবিদার।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালে ঘরের মাটিতে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাবাগতিকরা।

মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি

তারিখ                      ম্যাচ               সময়
১১ জুলাই    বাংলাদেশ-শ্রীলঙ্কা    দুপুর ৩ টা
১১ জুলাই    ভুটান-নেপাল    সন্ধ্যা ৭ টা
১৩ জুলাই    শ্রীলঙ্কা-ভুটান    দুপুর ৩ টা
১৩ জুলাই    বাংলাদেশ-নেপাল    সন্ধ্যা ৭ টা
১৫ জুলাই    বাংলাদেশ-ভুটান    দুপুর ৩ টা
১৫ জুলাই    শ্রীলঙ্কা-নেপাল    সন্ধ্যা ৭ টা
১৭ জুলাই    শ্রীলঙ্কা-নেপাল    দুপুর ৩ টা
১৭ জুলাই    বাংলাদেশ-ভুটান    সন্ধ্যা ৭ টা
১৯ জুলাই    ভুটান-নেপাল    দুপুর ৩ টা
১৯ জুলাই    বাংলাদেশ-শ্রীলঙ্কা    সন্ধ্যা ৭ টা
২১ জুলাই    শ্রীলঙ্কা-ভুটান    দুপুর ৩ টা
২১ জুলাই    বাংলাদেশ-নেপাল    সন্ধ্যা ৭ টা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024