শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের ইতিহাসে ভয়ংকর যত বিমান দুর্ঘটনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী। বিমানটি আহমেদাবাদের আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কয়েক মিনিট পরই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশে উঁচুতে উঠতে হিমশিম খাচ্ছিল এবং কিছুক্ষণ পর একটি বিশাল আগুনের গোলার মধ্যে বিধ্বস্ত হয়।

আপাতত দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসন হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করছে।

এই দুর্ঘটনাটি ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। নিচে ভারতের কিছু গুরুত্বপূর্ণ বিমান দুর্ঘটনা তুলে ধরা হলো—

চারখি দাদরি দুর্ঘটনা (১৯৯৬)
১৯৯৬ সালের ১২ নভেম্বর হরিয়ানার চরখি দাদরিতে বিশ্বের অন্যতম ভয়াবহ আকাশপথের সংঘর্ষ ঘটে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ এবং কাজাখস্তান এয়ারলাইন্সের ইলিউশিন আইআই-৭৬ প্লেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই প্লেনে থাকা ৩৪৯ জনের সবাই নিহত হন। ভুল যোগাযোগের কারণে কাজাখ প্লেনটি নির্ধারিত উচ্চতা অতিক্রম করে নিচে নেমে আসে এবং সংঘর্ষ ঘটে।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা (১৯৭৮)
১৯৭৮ সালের ১ জানুয়ারি, মুম্বাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৮৫৫ যন্ত্রের ব্যর্থতা এবং পাইলটের দিক পরিবর্তনের কারণে আরব সাগরে ডুবে যায়। বিমানে থাকা ২১৩ জন যাত্রীর সকলেই মারা যান, যার ফলে পাইলট প্রশিক্ষণ এবং ককপিট যন্ত্র পরীক্ষায় পরবর্তী সংস্কার আনা হয়।

ম্যাঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দুর্ঘটনা (২০১০)
২০১০ সালের ২২ মে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ৮১২ ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে একটি খাদে পড়ে যায়। ১৬৬ জন আরোহীর মধ্যে ১৫৮ জনই নিহত হন। রানওয়ের চারপাশে ঢালু ভূমি থাকার কারণে এ দুর্ঘটনার মাত্রা ছিল ভয়াবহ।

কানিষ্কা বোমা হামলা (১৯৮৫)
১৯৮৫ সালের ২৩ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২ কানাডা থেকে ভারত যাওয়ার পথে আয়ারল্যান্ড উপকূলে মাঝ আকাশে বিস্ফোরণে উড়ে যায়। বিমানে শিখ বিচ্ছিন্নতাবাদীদের পাতা বোমা ছিল বলে তদন্তে উঠে আসে। এ ঘটনায় ৩২৯ জনের মৃত্যু হয়, যা বিশ্ব ইতিহাসে প্লেনে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা।

কোঝিকোড় দুর্ঘটনা (২০২০)
বৃহস্পতিবারের (১২ জুন) আগে এয়ার ইন্ডিয়ার সবশেষ বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল ২০২০ সালে। সেসময় তাদের সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বৃষ্টিভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে গিয়ে দুই ভাগ হয়ে যায়। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। ঘটনার সময় আবহাওয়া ছিল অত্যন্ত খারাপ এবং দৃষ্টিসীমাও ছিল কম।

ভারতীয় সামরিক প্লেন দুর্ঘটনা
বেসামরিক প্লেন দুর্ঘটনার পাশাপাশি ভারতের সামরিক প্লেন, বিশেষ করে মিগ-২১ জেট নিয়ে বহুবার দুর্ঘটনার খবর এসেছে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত ত্রুটির কারণে বহু পাইলটের মৃত্যু হয়েছে, যা প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়টি সামনে এনেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024