শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মান্নাত ছেড়ে ভাড়া বাসায় শাহরুখ, গুনতে হচ্ছে মাসে ২৪ লাখ টাকা ভাড়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

মান্নাত ছেড়ে ভাড়া বাসায় শাহরুখ, গুনতে হচ্ছে মাসে ২৪ লাখ টাকা ভাড়া

তারকাদের বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে বহুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখের ‘মান্নাত’। কিং খানের মুম্বাইয়ের বিলাসবহুল এই বাড়িটি সম্পর্কে সবারই জানা।

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনই ভিড় করেন ভক্তরা। তবে আপাতত সেই ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলিউড বাদশাহ।

জানা গেছে, নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের স্বপ্নের এই বাড়ি। পুরো কাজটি দেখভাল করছেন তার স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান।

‘মান্নাত’-এর অন্দরসজ্জা ও অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দুই বছরব্যাপী এই সংস্কার কাজের জন্য খান পরিবার বর্তমানে উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে।

জানা গেছে, ওই আবাসনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য শাহরুখ ও গৌরী গুনছেন প্রায় ২৪ লাখ টাকা।

শুধু নিজেদের থাকার ব্যবস্থাই নয়, ‘মান্নাত’-এর পরিচারক ও গৃহকর্মীদের জন্যও বাড়তি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারা, যার মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকা। অর্থাৎ শুধু ভাড়ার পেছনেই মাসে প্রায় ২৫.৫ লাখ টাকা ব্যয় করছেন এই তারকা দম্পতি।

সূত্র জানিয়েছে, ‘মান্নাত’-এর সংস্কার কাজে বাড়ির ভিতরের সাজসজ্জার পাশাপাশি নতুন করে আরও দুটি তলা যুক্ত করা হবে। এই সংক্রান্ত অনুমতি গৌরী খান আগেই নিয়েছেন ২০২৪ সালে। এবার জোরকদমে শুরু হয়েছে কাজ।

শাহরুখ খান এবং তার পরিবারের নতুন এই সাময়িক ঠিকানা ঘিরেও ইতোমধ্যেই আগ্রহ বাড়ছে অনুরাগীদের মাঝে। ‘মান্নাত’ ফিরে পেতে অপেক্ষায় সবাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024