শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো শোকবিহ্বল গোটা দেশ। এখনো ধ্বংসাবশেষ সরিয়ে সবকটি দেহও সম্ভবত উদ্ধার করা যায়নি। এরই মধ্যে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য। এবার থাইল্যান্ড থেকে ভারতে ফেরার বিমানে বোমাতঙ্ক! যার জেরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে বাধ্য হয়ে জরুরি অবতরণ করাতে হয়।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানটিতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বাধ্য হয়ে পাইলটরা বিমানটিকে আন্দামান উপকূলবর্তী এলাকা থেকে ফের থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন। ফুকেট বিমানবন্দরেই জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি।

ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়। পরে অবশ্য গোটা বিমানে কোনোরকম বোমা পাওয়া যায়নি।

এয়ারপোর্টস অব থাইল্যান্ড (এওটি) কর্তৃপক্ষ বোমা সংক্রান্ত হুমকির বিস্তারিত কিছু জানায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024