শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসরায়েলের দিকে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলায় ইসরায়েলে এক নারী নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। শনিবার (১৪ জুন) ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, প্রথম ধাপে ইরান অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ১০টির কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে।

ইসরায়েলি মিডিয়া বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হচ্ছে। অন্যদিকে ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরানে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ইন্টারন্যাশনাল বলছে, তেহরান ও ইসফাহানে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখন ইরানের তেল এবং গ্যাসের অবকাঠামোতে হামলার চেষ্টা করছে।

ইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানেরইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
এর আগে গতকাল শুক্রবার ভোরে ইরানজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধানসহ ইরানের ২০ জন কমান্ডার নিহত হয়েছেন।

এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটিসহ, ইউরেনিয়াম মজুদের অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে এখন পাল্টাপাল্টি হামলা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024