শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য, বিব্রত তাবিথ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৮ পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এছাড়াও দলে যোগ দিয়েছেন সামিত সোমের মতো ফুটবলার। তবুও প্রত্যাশিত পারফরম্যান্স আসছে না জাতীয় দল থেকে। এর পেছনে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা করেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাবরেরাকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন সমর্থকরা। এবার স্প্যানিশ এই কোচের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী কমিটি এবং জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন।

শনিবার (১৪ জুন) ফেডারেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তবে শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। তিনি বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাহীনের এমন দাবিতে বেশ বিব্রত হয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024