শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। শনিবার (১৪ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই সোনার দাম রোববার (১৫ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা।

নতুন দর অনুযায়ী (১৫ জুন থেকে কার্যকর):
– ২২ ক্যারেট: ১,৭৪,৫২৮ টাকা/ভরি
– ২১ ক্যারেট: ১,৬৬,৫৯৭ টাকা/ভরি
– ১৮ ক্যারেট: ১,৪২,৮০২ টাকা/ভরি
– সনাতন পদ্ধতি: ১,১৮,১৬৮ টাকা/ভরি

নতুন সোনার দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বর্তমানে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা পড়বে। আর ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর ৩৮ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ২৬ বারই বাড়ানো হয়েছে সোনার দাম। এছাড়া মাত্র ১২ বার কমানো হয়েছে সোনার দাম।

অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার আর ২৭ বার কমানো হয় সোনার দাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024