শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন চক্রে কার বিপক্ষে কয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র। ফাইনালে অজিদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবার এই শিরোপা জয় করেছে প্রোটিয়ারা। আগামী ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে নতুন চক্র। ২৫ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কা সিরিজসহ ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রতিটি সিরিজ হবে দুই ম্যাচের। এর মধ্যে বিদেশের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অন্যদিকে পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড—এই তিন দলের বিপক্ষে শান্ত-মেহেদী হাসান মিরাজরা খেলবেন ঘরের মাঠে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হতে না হতেই মাঠে গড়াবে ইংল্যান্ড-ভারত সিরিজ। ২০ জুন হেডিংলিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে তারা। নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে ভারত খেলবে এই সিরিজ। ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

নতুন চক্রে সর্বোচ্চ ২২ টেস্ট খেলার সুযোগ পাবে সবশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া। ২১ ম্যাচ খেলবে ইংল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন চক্রের মতো এবারও খেলবে ৯ দল। প্রত্যেক দল ছয়টি করে সিরিজ খেলবে। যার মধ্যে তিনটি নিজেদের মাঠে ও বাকি তিনটি প্রতিপক্ষের মাঠে খেলবে দলগুলো। জিতলে ১২ পয়েন্ট পাবে সেই দল। ড্র ও টাইয়ের জন্য থাকছেন ৪ ও ৬ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট থাকবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024