শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে দুঃসংবাদ দিল মার্কিন দূতাবাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে দুঃসংবাদ দিল মার্কিন দূতাবাস

পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদানের পরিকল্পনা করলে ভবিষ্যতে ভিসা নবায়নের ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন-এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

এক বার্তায় দূতাবাস জানিয়েছে, অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন এবং এই সময় চিকিৎসা সেবার ব্যয়ভার প্রায়ই মার্কিন সরকারের ওপর পড়ে, যা শেষ পর্যন্ত দেশটির করদাতাদের বহন করতে হয়।

এই ধরনের ভ্রমণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। ফলে, এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে ভিসা নবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া কোনো আবেদনকারীর ক্ষেত্রে যদি কনস্যুলার কর্মকর্তাদের সন্দেহ হয় যে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তাকে স্বয়ংক্রিয় মার্কিন নাগরিকত্ব প্রদান করানো, তাহলে সেই আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024