শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রতিপক্ষকে জানাবেন না, তাই শান্ত বলতে চান না কোন পজিশনে খেলবেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে মাত্র দুজন ওপেনার। তাই বিকল্প ওপেনার কে? তা উঠছে প্রশ্ন। এর মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা আছে ওপেনিংয়ে খেলার। তাই গুঞ্জন রয়েছে ওপেনিংয়ে দেখা যেতে পারেন শান্তকে।

গল টেস্টের আগে সোমবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রতিপক্ষ জেনে যাবে তাই নিজের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য রেখেছেন শান্ত। তিনি বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক। কাল আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে ১১ জনের দল সাজানো হবে।’

জ্বরের কারণে এই টেস্টে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘এখনো মিরাজের শরীরটা খারাপ আছে, (তবে) উন্নতি করছে। ওর খেলা না–খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারবো।’

গলের উইকেট স্পিনবান্ধব। ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024