শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

গল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২ বলে শতক পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। প্রায় দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন এই টাইগার অধিনায়ক।

গল দিনের শুরুটা নড়বড়ে ছিল বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।

এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। ২০২ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024