শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরেক হত্যা মামলায় তুরিন আফরোজ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫নং সেক্টরস্থ ৪নং রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হুসাইন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল।

এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড়ভাই মো. হাসান আলী (২১)।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন একটি হত্যাচেষ্টা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024