শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ইসরায়েল-ইরান চলমান সংঘাতের মধ্যে এবার ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবে অবস্থিত কনস্যুলার বিভাগ আজ (বুধবার) থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। খবর আল জাজিরার।

এ বিষয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবেন।

দূতাবাস আরও জানিয়েছে যে, এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই।

এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সবশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024