শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ, নেতানিয়াহুর হুঙ্কার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

ইরান নতুন করে বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত হেনেছে। খবব বিবিসি ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি।

পোস্টে নেতানিয়াহু বলেছেন, আজ সকালে, ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হুঁশিয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব।

সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী।

ইসরায়েল কাটজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাপুরুষ ইরানি ডিক্টেটর তার সুরক্ষিত বাঙ্কারের বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024