শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশকে ৬১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

বাংলাদেশের ব্যাংকিং খাতে সংস্কার ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ১৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি।

বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।

এই ঋণ দিয়ে ব্যাংক খাতের মূলধন কাঠামো শক্তিশালী করা, ব্যাংক খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা গড়ে তোলার কাজে ব্যয় হবে।

এডিবি জানিয়েছে, নিয়ন্ত্রক তত্ত্বাবধান, কর্পোরেট সুশাসন, সম্পদের মান এবং স্থিতিশীলতা জোরদার করে বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও সংস্কার করার জন্য নীতি-ভিত্তিক এ ঋণ অনুমোদন হয়েছে।

ম্যানিলা থেকে পাঠানো এডিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও সংস্কার কর্মসূচি, ব্যাংকিং খাতের সুশাসন বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা কাঠামোর কার্যকারিতা বৃদ্ধিতে এ তহবিল ব্যয় করা হবে। ব্যাংকিং ব্যবস্থায় উল্লেখযোগ্য খেলাপি ঋণ সমস্যার সমাধানের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির জন্য নীতিগত সংস্কারের কাজ করবে এই ঋণ। এডিবির কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলো আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সম্মতি সমর্থন করবে। যার ফলে সম্পদের মানে স্বচ্ছতা আসবে।

এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে এডিবি কাজ করবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়তেও নানা কর্মসূচি নেয়া হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি হবে।

এডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের কার্যকর আর্থিক মধ্যস্থতা প্রয়োজন, যা ব্যবসায়িক উদ্যোগগুলোকে ঋণ পেতে এবং ব্যাংকিং খাত থেকে আর্থিক পরিষেবা পেতে সহায়তা করতে পারে। ব্যাংকিং খাত ঐতিহ্যগতভাবে শিল্প খাত এবং ঋণ যোগ্য ঋণগ্রহীতাদের নিয়ে কাজ করে। যেখানে জনসংখ্যার একটি বড় অংশ প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ডিজিটাল অবকাঠামোসহ ব্যাংকিং খাতকে শক্তিশালী করা দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস প্রদানে সহায়তা করবে। আর্থিক অন্তর্ভুক্তি সক্ষমতা বাড়াবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024