শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মীর আক্তারের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২৫০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছরের ডিসেম্বর মাসে মীর আখতার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচিত প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। এই শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যবহার করা হতো। সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি বিশেষ সাধারণ সভা করে প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে বিএসইসির কাছে আবেদন করে। সম্প্রতি বিএসইসি জানিয়েছে, তারা কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করতে পারছে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024