শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নোবেল প্রমাণ করল সে ‘জাতীয় বেয়াদব’: রবি চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৩ পড়া হয়েছে

ভারতের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে তারকা খ্যাতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। কারাগারে দিন কাটানো এই শিল্পীর পরিচয় এখন ধর্ষণ মামলার আসামি।

তবে এর আগেও ব্যাপক বিতর্কিত ছিলেন নোবেল। মাদক সেবন, স্ত্রী নির্যাতনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এছাড়াও কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠা, সিনিয়র গায়কদের নিয়ে অসম্মানজনিত করে বক্তব্যও দিয়েছেন।

নোবেলের এ সকল কর্মকাণ্ড সংবাদমাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছিল। সে কারণে এবার এক নতুন পরিচয়ে অর্থাৎ ‘জাতীয় বেয়াদব’ বলে আখ্যায়িত করা হলো নোবেলকে!

সম্প্রতি দেশের নন্দিত গায়ক রবি চৌধুরী ফেসবুকে ‘বেয়াদব’ শিরোনামের একটি গান শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব।’

রবি চৌধুরী আরও লিখেছেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না। তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। গায়ক-গায়িকা না হয়ে, সবাই শিল্পী হও।’

রবি তার শেয়ার করা গানের শুরুতে বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন রবি চৌধুরী নিজেই। সংগীত করেছেন অপু রায়হান। গানটি প্রকাশ হয় ২০২০ সালের জুনে রবি চৌধুরীর ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, এর আগে গত মাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। আছেন কারাবাসে। সদ্যই আদালতের নির্দেশে মামলার বাদীকে বিয়ে করেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024