শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দীঘির নতুন লুক দেখে থমকে গেল নেটিজেনরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৪২ পড়া হয়েছে

দীঘির নতুন লুক দেখে থমকে গেল নেটিজেনরা

বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে।

সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি।

এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে।

এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি।

এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি। তবে আগের তুলনায় অভিনেত্রী এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় ভক্ত-অনুরাগীরা তাকে দেখতে পান।

দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে, তা আর বলার বাকি রাখে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024