শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিপিএলে নতুন চমক, ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে যে বিভাগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫০ পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর নিয়ে সামনে আসছে নতুন চমক। প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্র বলছে, যুব ও ক্রীড়া উপদেষ্টার আগ্রহেই আলোর মুখ দেখছে এই উদ্যোগ।

রাজশাহীর পাশাপাশি বরিশাল নিয়েও আলোচনা চলছে, তবে সময় স্বল্পতা ও মাঠের প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুটি এবার বাদ পড়তে পারে। মাঠে চলছে সংস্কার কাজ, তবে আউটফিল্ডের অবস্থার কারণে এবার খেলা হওয়া অনিশ্চিত।

ফ্র্যাঞ্চাইজি নিয়েও আসছে পরিবর্তন। আর্থিক সমস্যার কারণে রাজশাহী ও চিটাগাং কিংস বাদ পড়ার পথে। নতুন দল নিতে আগ্রহী নোয়াখালীর একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। তারা ব্যাংক গ্যারান্টিও জমা দিয়েছে। শেষ সিদ্ধান্ত নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল।

১৩ বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজন করতে না পারার সমালোচনা ছিল দীর্ঘদিনের। এবার হয়তো সেই সীমাবদ্ধতা কাটিয়ে, উত্তরাঞ্চল থেকে শুরু হবে নতুন যাত্রা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024