শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২০ পড়া হয়েছে

প্রথমবারের মতো মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী। মেয়ের নাম রেখেছেন—মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

অভিনেত্রী শনিবার (২১ জুন) নিজের ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যদিও সেই ছবিতে মেয়ের মুখ আড়ালে রেখেছেন স্বাগতা। ছবির ক্যাপশনে লিখেছেন, মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম। এই পোস্ট করার পর অভিনেত্রীকে তার ভক্ত এবং সহশিল্পীরা শুভেচ্ছা জানাচ্ছেন।

গর্ভকালীন সময় থেকেই সন্তানকে স্বাভাবিকভাবে জন্ম দেয়ার বিষয়ে নিজের জেদি মনোভাব প্রকাশ করেছিলেন স্বাগতা। যদিও শুরুতে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, তবে নরমাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় শেষ পর্যন্ত চিকিৎসক ও হাসপাতাল বদলে থাইল্যান্ডের এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যান তিনি।

সংবাদমাধ্যমে স্বাগতা বলেছিলেন, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি। স্বাভাবিক প্রসবের প্রতি তার এই প্রতিজ্ঞা এবং দৃঢ়তা প্রশংসার দাবি রাখে। একান্ত চেষ্টায় অবশেষে সেই মিশন সফল হয়েছে।

২০২৪ সালের ২৪ জানুয়ারি লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। হাসান একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। শুধু তাই নয়, তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, আর এখন সংসার—সব মিলিয়ে স্বাগতা-হাসানের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আর সেই গল্পে যোগ হলো নতুন অতিথি—মরিয়াম সর্বজয়া। স্বাগতা ও হাসান দম্পতির জীবনে এই নতুন সংযোজন যেন আনন্দ, ভালোবাসা ও সুস্থতা বয়ে আনে—এমনটাই কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024