শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাপ্পারাজ-মৌসুমীসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ হলো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৯ পড়া হয়েছে

ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার। সে তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজ। আরও আছে নতুন প্রজন্মের নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নামও।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।

কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়েছে। সেখানে শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফের নাম রয়েছে।

বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি। বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি নুসরাত ফারিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024